সিএনএমঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সেদিনের সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তি পান। তার হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ তৈরি হয়।
শনিবার (৭ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন,১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছিল।১৯৭৫ সালের ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশে চরম অরাজকতা বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর সাধারণ মানুষ ও সিপাহিরা ঘর থেকে বেরিয়ে আসেন। তাঁদের সম্মিলিত অংশগ্রহণে সিপাহি-জনতার বিপ্লব সংঘটিত হয়।
তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে দেওয়া হবে না, এমন অঙ্গীকার থেকেই সেদিনের বিপ্লব সংঘটিত হয়েছিল। এর মধ্য দিয়ে জাতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের সন্ধান পায়।
তিনি আরও বলেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা জনগণ বুঝতে পারছে। ফ্যাসিস্টদের আবারও ফিরিয়ে আনার চেষ্টা করা হলে জনগণ কখনোই তা ক্ষমা করবে না।
Reporter Name 






















