মোঃ ইসমাইল হোসেনঃ
রাজধানীর লালবাগ থেকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আলম ওরফে বিয়ার আলমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে লালবাগের বেড়িবাঁধ লোহার ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ।
লালবাগ থানা সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে বেড়িবাঁধ লোহার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে সাজা পরোয়ানাভুক্ত বিয়ার আলমকে গ্রেফতার করা হয়। তিনি পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত।
গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।
মোঃ ইসমাইল হোসেন 




















