সিএনএমঃ
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি দুর্গম এ অঞ্চলে দীর্ঘদিন পর চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে ।
বড়পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সকালে বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল খান সজিবুল ইসলাম।
সেনাবাহিনীর চিকিৎসকের পাশাপাশি খাগড়াছড়ি থেকে আগত চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ দুজন চিকিৎসক তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। দুর্গম এ অঞ্চলে দীর্ঘদিন পর চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হওয়ায় খুশি স্থানীয়র।
লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে বাংলাদেশে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় লক্ষ্মীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ, বর্মাছড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিফাত ইবনে আলম, মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাকিল, চক্ষুরোগ বিশেষজ্ঞ কেয়াচিং মারমা, চর্মরোগ বিশেষজ্ঞ ত্রিলোক চাকমা এবং বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
Reporter Name 

























