ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১ লাখ ৭১ হাজার টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

  • সাকিব হোসেইন
  • আপডেট সময় ০৮:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
সাকিব হোসেইনঃ
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের গণমানুষের আস্থাভাজন ও শীর্ষ জনপ্রিয় জননেতা, প্রখ্যাত শিক্ষাবিদ সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া আজ তিতাস উপজেলার ৯নং মজিদপুর ইউনিয়নে ১ লাখ ৭১ হাজার ৬০০ টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন।
শুক্রবার (১৬ই অক্টোবর) জুম্মার নামাজ শেষে আনন্দঘন, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সশরীরে শুভ ফলক উন্মোচন ও লাল ফিতা কেটে “মজিদপুর বাজারের দক্ষিণ দিক হইতে করিম মিয়ার পুকুরপাড় পর্যন্ত রাস্তা সিসি করণ” প্রকল্পের কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন। ফলক উন্মোচন শেষে এলাকার সার্বিক কল্যাণ, সমৃদ্ধি ও সুখ-শান্তি কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণসাধনই আমাদের মূল অঙ্গীকার। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে প্রতিটি মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মজিদপুর ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মিত হলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট ও ভোগান্তি চিরতরে দূর হবে।
ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে (অর্থ বছর: ২০২৫-২০২৬, বাস্তবায়নে: ২০২৬-২০২৭) বাস্তবায়িত এই উন্নয়ন প্রকল্পটির সার্বিক তদারকিতে রয়েছেন ৯নং মজিদপুর ইউনিয়ন পরিষদের জনবান্ধব চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম এবং প্রকল্প সভাপতির দায়িত্ব পালন করছেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য জনাব সেলিনা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিরুল হক, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া এবং মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী-সমর্থকগণ, এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই গুরুত্বপূর্ণ রাস্তাটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় স্থানীয় সর্বস্তরের জনগণ সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া-র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

১ লাখ ৭১ হাজার টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

আপডেট সময় ০৮:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬