ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৩৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
  • ৮৫২ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা পালনে ব্যর্থ হওয়ায় দলটির নিবন্ধন বাতিক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশন এ বিষয়ে গেজেট প্রকাশ করেছে।
দলটি ২০০৮ সালে নিবন্ধন পেয়েছিলো। প্রায় এক যুগ পর দলের নিবন্ধন হারানোয় তাদের দলীয়ভাবে নির্বাচন করার সুযোগ নেই।
জাগপা নিবন্ধন হারানোর পর আর ৩৯টি দল থাকলো নির্বাচন কমিশনের। গত বছরের নভেম্বরে বাতিল করা হয়েছিল পিডিপি দলটির নিবন্ধন।
গত ১৯ জানুয়ারি ইসিতে জাগপার নিবন্ধন বাতিলের বিষয়ে শুনানি হয়। সেখানে জাগপার পক্ষ থেকে স্বীকার করে নেয়া হয় যে, এক-তৃতীয়াংশ জেলা, ১০০ উপজেলা/থানায় তাদের দলীয় কোনো কার্যালয় নেই। তাদের ২০০ জন ভোটার সদস্য সংখ্যাও নেই ১০০ উপজেলায়।
এসব শর্ত পূরণে ব্যর্থ হলে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করতে পারে।
বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জাগপার সভাপতি শফিউল আলম প্রধান ২০১৭ সালের ২১ মে মারা যান। এরপর ২০১৮ সালের ২২ অক্টোবর দলটির সভানেত্রী অধ্যাপিকা রেহানা প্রধান মারা যান। পরে তাদের মেয়ে তাসমিয়া প্রধান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন দলটির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল

আপডেট সময় ০৭:৩৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১