সিএনএমঃ
রাজধানীর যাত্রাবাড়ী হতে প্রায় ১ লক্ষ ৩৩ হাজার টাকা মূল্যমানের ৪৪৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় ৪৪৫ (চারশত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ১,৩৩,৫০০/- (এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশত টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রাহাত (২৫), পিতা— মোঃ আক্তার হোসেন, সাং— দঃ বানিপুর, থানা— বেতাগী, জেলা- বরগুনা বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ০১টি মোবাইল ফোন, মাদক ক্রয় বিক্রয়ের নগদ- ৩,১০০/- (তিন হাজার একশত টাকা), ০১টি লোহার তৈরী পিস্তল সদৃশ লাইটার, এবং ০১টি ওজন মাপার ডিজিটাল মেশিন জব্দ করা হয়।
প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
যাত্রাবাড়ী হতে ৪৪৫ পিস ইয়াবাসহ আটক ১
-
Reporter Name - আপডেট সময় ১১:০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- ৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























