ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কামরাঙ্গীরচর থেকে ১৯০ পিস ইয়াবাসহ আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় প্রায় ৫৭ হাজার টাকা মূল্যমানের ১৯০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকার কামরাঙ্গীর চর থানাধীন মাহাদীনগর এলাকা হতে ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল কামরাঙ্গীর চর থানাধীন মাহাদীনগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।।
উক্ত অভিযানে ১৯০ (একশত নব্বই) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ৫৭,০০০/- (সাতান্ন হাজার টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম তরিকুল ইসলাম পরশ (৩০) পিতা- মৃত ওসমান গনি, সাং- নল বুনিয়াকান্দি, বিটিউগলা, থানা- সদর, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ০২ টি মোবাইল ফোন ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩,৪৩০/- (তিন হাজার চারশত ত্রিশ টাকা) জব্দ করা হয়।
প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কামরাঙ্গীর চর’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কামরাঙ্গীরচর থেকে ১৯০ পিস ইয়াবাসহ আটক ১

আপডেট সময় ০৩:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬