সিএনএমঃ
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো: সজীব হোসেন (৪২)’কে রাজবাড়ী সদর হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: সজীব হোসেন (৪২)’কে রাজবাড়ী জেলার সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) দিবাগত-রাত ১ঃ৩০ মিঃ
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রাজবাড়ী জেলার সদর থানা এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ফরিদপুর জেলার মধুখালী থানার মামলা নং- ৩০/২৬৩, তারিখ- ২৭/০৯/২০১৮ খ্রি., ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর টেবিল ৩(খ) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: সজীব হোসেন (৪২), পিতা- নাজিবুর রহমান, সাং- লক্ষীকোল ধুঞ্চি, থানা- সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় ০১ টি মাদক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
-
Reporter Name - আপডেট সময় ০২:১৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- ৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























