ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার ফেরা হাজার বছরের স্মরণীয় ফেরা : কাদের

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা হবে হাজার বছরের স্মরণীয় ফেরা বলে জানিয়েছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই ফেরাকে বিশ্ব ইতিহাসে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক ২৪-এর সাথে রিয়েল-টাইম কোয়ান্টাম কলে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি।

“শেখ হাসিনাকে গ্রেপ্তার করার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে” জানিয়ে কাদের বলেন, “তাঁর ফেরা হবে হাজার বছরের স্মরণীয় ফেরা। ডিসেম্বরে তাঁর সঙ্গে থাকবেন বিশ্বের সব দেশের প্রতিনিধি, জাতিসংঘের মানবাধিকার দল, দেড় হাজার সেলিব্রিটি, দুই লাখ অ্যাক্টিভিস্ট ও ১০ হাজার সিনিয়র সাংবাদিক। দেশে তাঁকে স্বাগত জানাবে ৫ কোটি নেতা-কর্মী। সকল প্রস্তুতি এগিয়ে চলছে।”

বিশ্বের সব দেশের প্রতিনিধি বলতে কী বোঝাতে চাইছেন জানতে চাইলে কাদের বলেন, “প্রায় ৩৫ জন রাষ্ট্রপ্রধান থাকবেন। তবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরাই থাকবেন বেশি। তাঁরা সবাই শেখ হাসিনার উন্নয়ন দর্শনের অনুসারী।”

জাতিসংঘের মানবাধিকার দলের বিষয়ে তিনি বলেন, “নেত্রীর গ্রেপ্তার ঠেকাতে এই দলকে নেওয়া হয়েছে। তাকে আটকের চেষ্টা করা হলেই এই দলের নির্দেশে জাতিসংঘ কঠোর ব্যবস্থা নিবে। তাছাড়া শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও মধ্যস্থতা করবে।”

জাতিসংঘের ব্যবস্থা গ্রহণে দীর্ঘ সময় প্রয়োজন উল্লেখ করলে কাদের বলেন, “এজন্যই সঙ্গে দুই লাখ অ্যাক্টিভিস্ট আর ১০ হাজার সিনিয়র সাংবাদিক আছেন। গ্রেপ্তারের চেষ্টা করা হলেই নেত্রীকে ঘিরে অ্যাক্টিভিস্টরা আমরণ অনশনে বসে যাবেন, আর সিনিয়র সাংবাদিকরা সেই অনশন লাইভ করবেন।”

তবে সিনিয়র সাংবাদিকদের বিষয়ে কিছুটা হতাশা প্রকাশ করে তিনি বলেন, “বিশ্বের সিনিয়র সাংবাদিকদের বয়স আমাদের সিনিয়র সাংবাদিকদের তুলনায় কম। এটাই একটু সমস্যা।”

সেলিব্রিটিদের বিষয়ে কাদের বলেন, “সেলিব্রিটিদের নেওয়া হয়েছে বিশ্ব মিডিয়া ও বিশ্ববাসীকে সংস্কৃতির মাধ্যমে যুক্ত করার জন্য। তাঁরা সবাইকে উজ্জীবিত করবেন। শেখ হাসিনার সঙ্গে ছবি তুলবেন, গান করবেন, নাচবেন এবং দেশে ফিরে গিয়ে বলবেন—এমন একজন নেত্রীকে তাঁরা জীবনে দেখেননি।”

শেখ হাসিনার ফেরার ব্যাপক আয়োজন নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করছেন জানালে কাদের বলেন, “যারা সন্দেহ পোষণ করছে, তারা দেশ ও জাতির শত্রু। অনেকে দলের ভেতর থেকেও বিভ্রান্তি ছড়াচ্ছে। বিভ্রান্ত হলে চলবে না। সাধারণ নেতা-কর্মীদের ধৈর্য ধরে প্রস্তুতি নিতে হবে। কারণ হাজার বছরের স্মরণীয় ফেরা জীবনে বারবার আসে না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

হাসিনার ফেরা হাজার বছরের স্মরণীয় ফেরা : কাদের

আপডেট সময় ১২:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬