মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

হাসপাতালে ভর্তি রওশন এরশাদ

  • আপডেট সময় শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ৫.১৩ এএম
  • ৩৯৬ বার পড়া হয়েছে
হাসপাতালে ভর্তি রওশন এরশাদ

সিএনএম প্রতিনিধিঃ

জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন (প্রধান পৃষ্ঠপোষক) রওশন এরশাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রচণ্ড গরমে পানিশূন্যতা হওয়ায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করানো হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘রওশন এরশাদকে সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি করা হয়েছে বলে শুনেছি। শুক্রবার বিস্তারিত জানতে পারবেন।’

জানা যায়, নিয়মিত চেকআপের জন্য সাধারণত সিএমএইচে যান রওশন এরশাদ। তবে হঠাৎ করে শারীরিক অবস্থার কোনোরকম অবনতির জন্য তাকে সেখানে ভর্তি করা হয়েছে কিনা সে বিষয়ে দলের নেতারা কোনো তথ্য দিতে পারেননি।

জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবুল বলেন, ‘রওশন এরশাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমি এখনও শুনিনি।’

রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান বলেন, ম্যাডামের করোনা নেগেটিভ। গরমে ম্যাডামের তার ডি হাইড্রেশন হয়েছিল। তাই সিএমএইচে ভর্তি করা হয়। এখন তিনি অনেকটাই সুস্থ। আশা করা যাচ্ছে, শুক্রবারের মধ্যেই তিনি বাসায় ফিরবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com