সিএনএম প্রতিনিধিঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আরও ১০০ উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থির নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।
গত ১০ মে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি সমর্থিত ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।
Reporter Name 























