সিএনএম প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতার পতন হলেও ফ্যাসিবাদী শক্তির তৎপরতা থেমে নেই। দেশের ভেতরে ও বাইরে থেকে একটি গোষ্ঠী বিভিন্নভাবে অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
রবিবার (১৫ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি অভিযোগ করেন, সড়ক-মহাসড়ক ও রেলপথে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি। এসব কর্মকাণ্ডের অংশ হিসেবে আগুন লাগানো ও বোমাবাজির ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
রিজভী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দণ্ডাদেশ হয়েছে। তিনি দেশে ফিরে এলে সেই দণ্ড কার্যকর হবে।
Reporter Name 






















