ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার ও প্রশাসনের একাংশ মিলে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে : জামায়াত

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার ও প্রশাসনের একাংশ পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।

দলটির দাবি, প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিষ্ক্রিয়তা কিংবা প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতার মাধ্যমে এ প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন। এসব ব্যক্তিকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা ও বিশৃঙ্খলা নিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে বিস্তারিত আলোচনা হয়েছে। পরিষদ মনে করে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতা নিয়ে দেশ পরিচালনার দিকে এগোচ্ছে। এ মানসিকতা থেকেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল। সনদে স্বাক্ষরের পর গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই গণরায় উপেক্ষা করছে। এতে জনগণের প্রত্যাশার প্রতি সরকারের অবস্থান নিয়ে রাজনৈতিক আস্থার সংকট তৈরি হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার বিভিন্ন ঘোষণা ও বক্তব্যকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় সংঘাত ও উত্তেজনা তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাঁকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের বিভিন্ন বক্তব্য বাংলাদেশের বিচারব্যবস্থা ও আইনের শাসনের প্রতি অসম্মানজনক। এ বিষয়ে জামায়াতে ইসলামী তীব্র নিন্দা জানায়।

তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে বিভিন্ন এলাকায় সহিংসতা, মহাসড়কে বাধা সৃষ্টি, গাছ কেটে রাস্তা বন্ধ, যানবাহনে তল্লাশি, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার কিংবা সরকারি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জামায়াতের কাছে সহযোগিতা চাওয়া হয়নি। গণভোট ও জুলাই সনদ মেনে নেওয়ার শর্তে সরকারকে সহায়তা করার কোনো সিদ্ধান্তও জামায়াতের পক্ষ থেকে জানানো হয়নি। তাঁদের প্রত্যাশা, সরকার গণভোটের গণরায় মেনে নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনবে। রাজনৈতিক সংকট কাটলে অন্যান্য সংকটেরও সমাধান সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সরকার ও প্রশাসনের একাংশ মিলে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে : জামায়াত

আপডেট সময় ০৫:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬