ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে কোনো ধরনের টোল বা শুল্ক আদায়ের পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বাব এল-মান্দেব প্রণালি দিয়ে নৌযান চলাচলের জন্য অর্থ নেওয়ার খবরকে গুজব বলে দাবি করেছে গোষ্ঠীটি।

শনিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, হুথি-পরিচালিত সামুদ্রিক সমন্বয়কারী সংস্থা বাব এল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনার কথা অস্বীকার করেছে। সংস্থাটির দাবি, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং গুরুত্বপূর্ণ এই নৌপথ উন্মুক্ত রয়েছে।

সৌদি আরবের ওপর হুথিদের সামুদ্রিক অবরোধ ঘোষণার পর লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা করা হচ্ছে বলে আলোচনা শুরু হয়। এর আগে রয়টার্স-এর এক প্রতিবেদনে এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে তথ্য প্রকাশ করা হয়েছিল। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই নিজেদের অবস্থান স্পষ্ট করল হুথিরা।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা সূত্রগুলো জানিয়েছিল, জুলাইয়ে হুথি কর্মকর্তাদের তেহরান সফরের সময় ইরানি কর্মকর্তাদের সঙ্গে জাহাজ চলাচলের জন্য ফি নেওয়ার একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। তবে এটি বাস্তবায়নের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি বলেও জানানো হয়।

হুথি-পরিচালিত মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র (এইচওসিসি) বলেছে, তাদের নিরাপদ পরিবহন পরিষেবাটি একটি স্বেচ্ছামূলক উদ্যোগ। এটি সম্পূর্ণ বিনামূল্যে সেবা দিয়ে আসছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এইচওসিসি দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করছে যে, বাব এল-মান্দেব প্রণালি পারাপারের বিনিময়ে অর্থ প্রদানের অনুরোধকারী কোনো ব্যক্তি বা সংস্থা কোনোভাবেই ইয়েমেন প্রজাতন্ত্র বা এইচওসিসির প্রতিনিধিত্ব করে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এইচওসিসি শিপিং কোম্পানিগুলোকে অননুমোদিত ব্যক্তি বা সংস্থাকে কোনো অর্থ প্রদান বা কোনো তথ্য সরবরাহ না করার আহ্বান জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক

লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা

আপডেট সময় ০৪:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬