ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনে ৭.৬২ মিলিমিটার গুলি ব্যবহারের উৎস জানালেন তথ্য উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জুলাই আন্দোলনে ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি ও স্নাইপার রাইফেল ব্যবহারের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ পুলিশের হাতে দীর্ঘদিন ধরে টাইপ-৫৬ রাইফেল ছিল, যা সাধারণভাবে ‘চাইনিজ রাইফেল’ নামে পরিচিত। এই অস্ত্রে ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি ব্যবহার করা হয়।
তিনি বলেন, টাইপ-৫৬ সামরিক মানের অস্ত্র এবং এর কার্যকর মারণসীমা অনেক বেশি। লক্ষ্যভ্রষ্ট গুলিও কয়েকশ মিটার দূরের মানুষকে আঘাত করতে পারে। এ ধরনের অস্ত্র সাধারণ পুলিশের হাতে দেওয়া উচিত ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
তথ্য উপদেষ্টা দাবি করেন, জুলাই আন্দোলনের সময় পুলিশ ও বিজিবি সদস্যদের এই অস্ত্র থেকে গুলি করার ছবি ও ভিডিও রয়েছে। তাই ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি শুধু অজ্ঞাত কোনো স্নাইপার ব্যবহার করেছে—এমন প্রচারণা সঠিক নয়।
তবে কোন গুলিতে কে নিহত হয়েছেন, তা নিশ্চিত করতে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জুলাই আন্দোলনে ৭.৬২ মিলিমিটার গুলি ব্যবহারের উৎস জানালেন তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০৮:৪৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬