ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আখাউড়া, কাজিয়াতলী, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও শশীদল বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংক, স্টেরাইল নোরাড্রেনালিন কনসেন্ট্রেট আইপি ওষুধ, গরু, চকলেট, বাজি, পন্ডস পাউডার, ভ্যাসমল, মদ, বিয়ার, ইয়াবা ট্যাবলেট এবং একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান এবং গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

আপডেট সময় ০১:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬