ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক কোটি ৯ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকা থেকে এক কোটি ৯ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক যুবকের নাম তৌফিকুর রহমান। তিনি শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে আটকের পর বিকেলে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ঢাকা থেকে এক ব্যক্তি স্বর্ণের বার নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আসছেন।

ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বিজিবির একটি দল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকায় অবস্থান নেয়। এ সময় তৌফিকুর রহমানকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাকে আটক করা হয়।

তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা চারটি পূর্ণ স্বর্ণের বার এবং একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৫৩৫ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৯ লাখ টাকা।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বিকেলে মামলা দায়েরের পর সন্ধ্যায় আটক যুবককে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

এক কোটি ৯ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১

আপডেট সময় ০৯:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬