ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তেজগাঁও থানার ওসি ও ওসি তদন্তসহ ৪ পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০১ জন, মামলা ৫৩ টি শহীদ কাজী নাজিম উদ্দীন সেতু’র উদ্বোধন জরুরী নোটিশ  নোবিপ্রবি অভ্যন্তরীণ যাতায়াতের সুবিধার্থে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন ৪ টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার,গ্রেফতার ৬ শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা সরকার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে

বর্তমান সরকার বিগত স্বৈরাচারী সরকারের পথেই এগোচ্ছে

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাজনৈতিক অসহিষ্ণুতা, দমন-পীড়ন ও বৈষম্য বেড়েছে। সরকার দ্রুত অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও প্রাতিষ্ঠানিক অধিকার নিশ্চিত করতে না পারলে দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি-২০২৬’-এর পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, শক্তিশালী জনসমর্থনের ভিত্তিতে সরকার গঠিত হলেও তা দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার নিশ্চয়তা দেয় না। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, জুলাইয়ের বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের চেতনার প্রতিফলন রাষ্ট্র পরিচালনায় দেখা যাচ্ছে না। বরং সেই চেতনার নামে নতুন করে বৈষম্য ও দমন-পীড়নের অভিযোগ উঠছে। রাজনৈতিক ভিন্নমত দমন, জনসমাগমে বাধা এবং আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো পদক্ষেপকে তিনি ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কোনো একটি রাজনৈতিক দলকে বাদ দেওয়া বা দমন করলেই দেশের রাজনৈতিক সংকটের সমাধান হবে না। স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাজনৈতিক অন্তর্ভুক্তি, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক মন্দার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। একই সঙ্গে কর্মসংস্থানের অভাবে তরুণ সমাজ হতাশ হয়ে পড়ছে এবং অনেকেই মাদক ও অপরাধের দিকে ঝুঁকছে। বিচার বিভাগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দলীয়করণের কারণে কার্যকারিতা হারিয়েছে বলেও অভিযোগ করেন জিএম কাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়

বর্তমান সরকার বিগত স্বৈরাচারী সরকারের পথেই এগোচ্ছে

আপডেট সময় ০৭:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬