মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার এক

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২.৫৪ পিএম
  • ৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া।

শুক্রবার (৩ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং বাজার এলাকায় রেললাইনের পশ্চিম পাশে সোহাগ মিয়ার চা দোকানের সামনে সড়কে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নাইম মিয়া (২৪)। তিনি আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর (ধলেশ্বর) এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোতালেব মিয়া ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে নাইম মিয়ার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাজেদুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com