ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তেজগাঁও থানার ওসি ও ওসি তদন্তসহ ৪ পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০১ জন, মামলা ৫৩ টি শহীদ কাজী নাজিম উদ্দীন সেতু’র উদ্বোধন জরুরী নোটিশ  নোবিপ্রবি অভ্যন্তরীণ যাতায়াতের সুবিধার্থে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন ৪ টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার,গ্রেফতার ৬ শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা সরকার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে

মাদক নির্মূলে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন- স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম যথেষ্ট নয়।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব শুধু একজন ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না; এটি পরিবার, সমাজ ও জাতীয় অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তিনি জানান, সাম্প্রতিক এক গবেষণার তথ্য অনুযায়ী দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ।

তিনি বলেন, বর্তমানে মাদক পাচারকারী চক্র প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও এনক্রিপটেড যোগাযোগব্যবস্থা ব্যবহার করে তারা তরুণদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এ বাস্তবতায় মাদকের অপব্যবহার ঠেকাতে আরও কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়

মাদক নির্মূলে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন- স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬