ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তেজগাঁও থানার ওসি ও ওসি তদন্তসহ ৪ পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০১ জন, মামলা ৫৩ টি শহীদ কাজী নাজিম উদ্দীন সেতু’র উদ্বোধন জরুরী নোটিশ  নোবিপ্রবি অভ্যন্তরীণ যাতায়াতের সুবিধার্থে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন ৪ টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার,গ্রেফতার ৬ শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা সরকার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে

জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

আসন্ন ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে দলটি রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে বলে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে।এই পরিস্থিতিতে সম্ভাব্য বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কঠোর সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জানিয়েছে, কেউ যদি সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২১ জুন) দুপুরে মোহাম্মদপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।

সংবাদ সম্মেলনটি মূলত পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতারের বিষয়ে তথ্য জানাতে আয়োজন করা হলেও সেখানে আসন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। ইতোমধ্যে দেশের সব স্টেশনে নির্দেশনা পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কেউ যদি অস্ত্র ব্যবহার করে বা অন্য কোনো উপায়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ঝুঁকিতে ফেলার চেষ্টা করে, তবে তারা নিজেরাই বিপদের মুখে পড়বে। কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়

জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না

আপডেট সময় ০৮:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬