ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক এক

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১৯ জুন) সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য জানান।
আটক মো. কাদের (৩৮) একই উপজেলার শিয়ালীপাড়া গ্রামের মৃত জালালের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীন বালুখালী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার বিআরএম-২১ এর কাছাকাছি চৌধুরীর ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে আসা এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করে থামানো হয়। পরে তার দেহ ও সঙ্গে থাকা কাপড়ের পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের ১৪ কার্টনে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মো. কাদের স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক এক

আপডেট সময় ০৩:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬