ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ সমাবেশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের কথিত অবৈধ ‘পুশ ইন’ এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট।

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় কসবা পৌরসভার মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভারতের আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, আমরা ভারতের আধিপত্যবাদ মেনে নিব না। আমরা এদেশের উপর অন্যায় আবদার সহ্য করব না। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং অবৈধভাবে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উদ্বেগজনক। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহিতা এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সীমান্তে যেকোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরকারকে আরও দৃঢ় অবস্থান নিতে হবে।

সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশ শূরার সদস্য ও জেলা আমীর মাওলানা মোবারক হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশের মুফতি ইউসুফ মাহমুদ, এনসিপিসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা সীমান্তে হত্যা, নির্যাতন ও অবৈধ পুশ ইন বন্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন এবং সরকারের কাছে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কসবা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কদমতলী কোরআন ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৪:২৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬