ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ কেজি গাঁজা ও একটি বোটসহ আটক ৩

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারের টেকনাফে সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ২৭ কেজি গাঁজা ও একটি বোটসহ তিন জন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৮ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (৭ জুন) বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। কিন্তু বোটটি সংকেত অমান্য করে একটি বস্তা সমুদ্রে ফেলে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটিসহ তিন মাদক কারবারিকে আটক করে এবং সমুদ্র থেকে ভাসমান বস্তাটি উদ্ধার করে। পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে আরও একটি বস্তা জব্দ করা হয়। উদ্ধারকৃত দুটি বস্তা থেকে সর্বমোট ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ ১০ হাজার টাকা। মাদক পাচারের অভিযোগে পাচার কাজে ব্যবহৃত বোটটিসহ তিনজনকে আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

২৭ কেজি গাঁজা ও একটি বোটসহ আটক ৩

আপডেট সময় ০৭:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬