ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ারীতে ডিবি পরিচয়ে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকার ওয়ারী থানা এলাকায় ৫৭ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭ ভরি স্বর্ণ, স্বর্ণ বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, একটি খেলনা পিস্তল, দুটি ওয়াকি-টকি সেট, এক জোড়া হ্যান্ডকাফ, তিনটি ডিবি কটি, দুটি লাঠি, একটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কর্মকর্তারা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শহিদুল ইসলাম মাঝি, আব্দুল মালেক, মো. মনির হোসেন, ইউসুফ কাজী, রাইসুল ইসলাম, আরিফুল ইসলাম, মো. আফজাল হোসেন, তিন্নাথ পাল ও রিপন পাল।

পুলিশ জানায়, গত বুধবার রাতে ওয়ারী থানার নবাবপুর রোডের রথখোলা মোড়ে স্বর্ণ ব্যবসায়ী হরিপদ পাল ও তার প্রতিষ্ঠানের ম্যানেজার ৫৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় সংঘবদ্ধ একটি চক্র তাদের গতিরোধ করে। ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভুক্তভোগীদের কাছে অবৈধ মাদকদ্রব্য রয়েছে বলে ভয়ভীতি প্রদর্শন করে তাদের একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।

পরে চোখ-মুখ বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর কমলাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় তাদের ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী হরিপদ পালের অভিযোগের ভিত্তিতে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকালে ওয়ারী থানা পুলিশের একটি দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার ইত্তেফাক মোড় এলাকায় পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রটির ছয় সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের কটি, খেলনা পিস্তল, ওয়াকি-টকি সেট, হ্যান্ডকাফ, লাঠি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর ও তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরো তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৫৭ ভরি স্বর্ণের মধ্যে ১৭ ভরি গলানো স্বর্ণ, স্বর্ণ বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকা, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও মাইক্রোবাস উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, পুনরায় ডাকাতির প্রস্তুতি গ্রহণের ঘটনায় ওয়ারী থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ওয়ারীতে ডিবি পরিচয়ে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৩:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬