ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌনকর্মীসহ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী দিলেন রাজবাড়ীর ডিসি

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • ৩৯০ বার পড়া হয়েছে

যৌনকর্মীসহ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী দিলেন রাজবাড়ীর ডিসি

সিএনএম প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দের উপজেলার দৌলতদিয়াতে করোনাভাইরাস সংক্রমণের ফলে ক্ষতিগ্রস্থ অসহায় যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের সদস্য ও প্রতিবন্ধীদের সহ ১৫০০ পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
শনিবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় দৌলতদিয়া পূর্বপাড়াতে তিনি এই খাদ্য-সামগ্রী বিতরণ করেন। উপকারভোগীদের মধ্যে রয়েছে দৌলতদিয়ার ১৩০০ যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের সদস্য ও প্রতিবন্ধী।
খাদ্য-সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু ও চিড়া।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, করোনাকালীন সময়ে যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের সদস্য ও প্রতিবন্ধীরা সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়েছে। তাই এদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্ধ রেখে খাদ্য সামগ্রী বিতরণের জন্য নির্দেশ দিয়েছেন।
জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মাহাবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, অসহায় ঐক্য নারী পরিষদের সভানেত্রী ঝুমুর বেগম, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মাহিয়া মাহি উপস্থিত ছিলেন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

যৌনকর্মীসহ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী দিলেন রাজবাড়ীর ডিসি

আপডেট সময় ০৪:২৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১