ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

২৩ মামলার আসামি ‘ডাইল করিম’ গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ২৩ মামলার আসামি মো. করিম ওরফে আব্দুল করিম ওরফে ‘ডাইল করিম’।

মঙ্গলবার (১২ মে) সকালে কোতোয়ালী থানার হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া করিম হাজারী গলি এলাকার মৃত জাহাঙ্গীর ওরফে শাহজাহানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার (আজ) সকালে কোতোয়ালী থানার একটি বিশেষ টিম হাজারী গলি এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, করিমের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সব মিলিয়ে ২৩টি মামলা রয়েছে। অপরাধের খতিয়ান বিশ্লেষণে দেখা যায়, ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অন্তত ২১টি মামলা দায়ের হয়েছে, যার সবই মাদক ও বিশেষ ক্ষমতা আইনের আওতাভুক্ত। এছাড়া ২০২৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলাসহ সাম্প্রতিক আরও কয়েকটি মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, গ্রেপ্তার করিমকে ২০২৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এবং ২০২৬ সালের ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

২৩ মামলার আসামি ‘ডাইল করিম’ গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬