ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রসহ ৮ মামলার আসামী ‘ডন রাসেল’ গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ মো. রাসেল (৩৬) ওরফে ‘ডন রাসেল’ নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

​শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সিকদার পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা গোলা এবং ৩টি দেশীয় অস্ত্রসহ রাসেলকে আটক করা হয়।

​আটককৃত মো. রাসেল টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। এলাকায় সে ‘ডন রাসেল’ নামে পরিচিত।

কোস্ট গার্ডের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মানবপাচার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। সে এলাকায় অস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মানবপাচার, মাদক ও অস্ত্র আইনে মোট ৮টি মামলা রয়েছে। এর আগেও বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশের হাতে একাধিকবার আটক হয়েছিল এই সন্ত্রাসী।

স্টেশন কমান্ডার লে. কমান্ডার আরাফাত হোসেন জানান, জব্দকৃত অস্ত্র ও আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

অস্ত্রসহ ৮ মামলার আসামী ‘ডন রাসেল’ গ্রেফতার

আপডেট সময় ০৫:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬