ঢাকা ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার, নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নাসিরউদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমসহ শীর্ষ নেতারা ফুল দিয়ে নতুন সদস্যদের স্বাগত জানান।

ইসহাক সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তার বিরুদ্ধে তিন শতাধিক মামলা হয় বলে জানা যায়।

পরবর্তীতে এসব মামলার বেশিরভাগ থেকেই আদালতে খালাস পান তিনি। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

একই অনুষ্ঠানে যোগ দেন মহিউদ্দিন রনি, যিনি রেল খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান। তার সক্রিয় ভূমিকা তরুণদের মধ্যে তাকে আলাদা অবস্থান এনে দেয়।

নুরুজ্জামান কাফি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক ভিডিও তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি

আপডেট সময় ০৫:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬