ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় বিপুল পরিমান নকল বিড়ি জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ভোলায় কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে সরবরাহকৃত বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম  জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দুপুর ১২টার দিকে ওই এলাকা থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে সরবরাহকৃত ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪৮ হাজার টাকা।
লেফটেন্যান্ট আবুল কাশেম আরও বলেন, জব্দকৃত বিড়ির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ভোলায় বিপুল পরিমান নকল বিড়ি জব্দ

আপডেট সময় ০৩:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬