ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকটির ইটের নিচে বস্তার ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ঔষধ ও ফুচকা উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ২ কোটি ২০ হাজার টাকা। উদ্ধারকৃত পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন হয়ে এ ধরনের অপরাধ প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

প্রায় ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ

আপডেট সময় ১২:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬