ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বরিশালের গৌরনদীতে চেকপোস্টে নিজেকে পুলিশের সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে সাত্তার হোসেন নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর চেকপোস্টে একটি পিকআপ গাড়ি থামিয়ে কাগজপত্র যাচাইয়ের সময় এ ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, অতিরিক্ত গতির কারণে গাড়িটি থামানো হলে চালক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

সাত্তার নিজেকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এর সদস্য বলে দাবি করেন। তবে তার কাছে বিপি নম্বর চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি নিজেকে ভুয়া পুলিশ হিসেবে স্বীকার করেন বলে জানায় পুলিশ। পরে তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

আটক সাত্তার হোসেনের দাবি, তিনি পুলিশ পরিচয় দেননি; শুধু নিজেকে পুলিশ পরিবারের সদস্য বলে উল্লেখ করেছিলেন। কাগজপত্র দেখানোর পরও তাকে পুনরায় থামিয়ে আটক করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ

আপডেট সময় ০৮:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬