ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

সিদ্ধিরগঞ্জে নৈশপ্রহরীকে হত্যাঃ কুরিয়ার সার্ভিসের অফিসে ডাকাতি

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৩৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ৫৫৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে নৈশপ্রহরীকে হত্যাঃ কুরিয়ার সার্ভিসের অফিসে ডাকাতি

সিএনএম প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিলন মিয়া (৬০) নামে এক নৈশপ্রহরীকে হত্যা করে কুরিয়ার সার্ভিসের অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিদ্দিকুর রহমান (৬৪) নামে আরেক নৈশপ্রহরী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদী ডরিক মাদানী টাওয়ারের ‘ইউএসবি’ নামক কুরিয়ার সার্ভিসের শাখায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ মিলন মিয়ার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। নিহত মিলন মিয়া সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকার মাওলানা হানিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

‘ইউএসবি’ কুরিয়ার সার্ভিস চিটাগাংরোড শাখার দায়িত্বরত কর্মকর্তা কোরবান আলী জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত ৩টার দিকে কয়েকজন অজ্ঞাত ডাকাত ডরিক মাদানী টাওয়ারে হানা দেয়। প্রথমে ডাকাতরা নৈশপ্রহরী মিলন মিয়া ও সিদ্দিকুর রহমানকে হাত, পা বেঁধে মেরে মার্কেটের ভেতরে গলির মধ্যে ফেলে রাখে।

কুরিয়ার সার্ভিসের শাখায় রক্ষিত ১৫০টি ইজিবাইকের ব্যাটারি, ১টি ওভেনসহ ১৫/১৬ লাখ টাকার মালামাল লুট করে একটি পিকআপে করে নিয়ে চলে যায়।

এশিয়া মটরস নামে পাশের একটি ব্যাটারিচালিত ইজিবাইকের দোকান থেকেও ডাকাতরা ৮টি ব্যাটারি ও ১৫টি চার্জার নিয়ে যায় বলেও জানান দোকান মালিক মিন্টু মিয়া।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ডরিক মাদানী টাওয়ারের নিচ তলায় পিকআপে কিছু লোকজন এসে এক নৈশপ্রহরীকে হত্যার পর কুরিয়ার সার্ভিসের দোকানের তালা কেটে মালামাল নিয়ে গেছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে নৈশপ্রহরীকে হত্যাঃ কুরিয়ার সার্ভিসের অফিসে ডাকাতি

আপডেট সময় ০৮:৩৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১