বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বরগুনার তালতলীতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮.১২ পিএম
  • ১৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বরগুনার তালতলী উপজেলায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মো. বেল্লাল পিয়াদা (৩৫) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেল্লাল পিয়াদা একই এলাকার জলিল পিয়াদার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বেল্লাল পিয়াদা তার ট্রাক্টরে রড ও সিমেন্ট নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। পথে একটি ঢালু রাস্তা দিয়ে নামার সময় তিনি ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাক্টরটি উল্টে যায় এবং তিনি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ঝুমুর জানান, হাসপাতালে আনার আগেই বেল্লাল পিয়াদা মারা গেছেন। হাসপাতালে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, “নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com