সিএনএমঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব থেকে রাবনা বাইপাস পর্যন্ত দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এই তীব্র যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে বলে জানিয়েছেন ওই পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
Reporter Name 

























