ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ
হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে মন্তব্য করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে।
শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি। দীর্ঘদিন পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিলেন তিনি।
বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরও আধুনিক এবং বৈচিত্র্য আনার উপর জোর দেন রাষ্ট্রপতি।
চাষিদের পাট চাষের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন।
উদ্যোক্তাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন আধুনিক মানসম্মত ও ব্যবহার উপযোগী স্বাস্থ্য পণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। অল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন। সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান থাকবে, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ ব্যান্ডিং ও বৈশ্বিক ইকমার্স প্লাটফর্মে যুক্ত হয়ে নতুন উন্মোচন করুন।
তিনি বলেন, পাট বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরবের অংশ। অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি এই পাট। পাট একাধারে পণ্য, আবার শিল্পজাত ও রফতানি পণ্য। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং পলিথিন ও প্লাস্টিকের ব্যাপক ক্ষতিকর প্রভাবের প্রেক্ষাপটে বাস্তবতায় পরিবেশবান্ধব পণ্য হিসাবে পাটের গুরুত্ব বহুগুণ বেড়েছে। বিশ্ব এখন টেকসই ও পরিবেশবান্ধব পণ্যের দিকে ঝুঁকছে। এই পরিবর্তিত বাস্তবতায় পাট ও পাটজাত পণ্য বাংলাদেশের সামনে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত করে দিয়েছে। এই সুবর্ণ সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে।
এক কোটি কর্মসংস্থান তৈরিতে খাত ভিত্তিক কর্মসংস্থান তৈরি সরকারের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের পাশেই আছে। দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। গণতান্ত্রিক সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার কর্মসংস্থান তৈরি, তাই এক কোটি মানুষকে কর্মসংস্থানের সুযোগ করবে সরকার।
অনুষ্ঠানে পাট শিল্পে অবদান রাখায় ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেন তিনি। পুরস্কার পাওয়া ব্যবসায়ীদের প্রত্যাশা, আবারও ঘুরে দাঁড়াবে পাট শিল্প।
শিল্পকলা একাডেমিতে ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে

আপডেট সময় ০৩:১৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬