বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

স্মরণকালের বিশাল নারী বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ২.৫৫ পিএম
  • ৫১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

পটুয়াখালীর বাউফলে এক গর্ভবতী নারীসহ নির্বাচনী মিছিলে হামলার প্রতিবাদে জামায়াতের নারী কর্মী ও সমর্থকদের উদ্যোগে স্মরণকালের বিশাল নারী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের নারী কর্মী ও সমর্থকরা এ বিক্ষোভ মিছিল বের করেন। বেলা ১১টার দিকে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাউফল সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ডা. জাকিয়া ফারহানা ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com