ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চট্টগ্রামের মিরসরাইয়ের ফেনাপুনি এলাকায় বিএসআরএমের স্ক্র্যাপবাহী লরি উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে দুর্ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক ও হেলপার আহত হন। সড়কের মাঝে গাড়ি পড়ে থাকায় সকাল থেকে প্রায় ৫ কিলোমিটারে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী লোকজনকে।

স্থানীয়রা জানান, সকালে স্ক্র্যাপবোঝাই লরি সড়কের মাঝে বিভাজকে উল্টে যায়। গাড়ির পেছনের অংশ আলাদা হয়ে স্ক্র্যাপগুলো সড়কে পড়ে থাকে৷ এতে চট্টগ্রামমুখী লেনে মিরসরাই ফিলিং স্টেশন থেকে মিঠাছরা পর্যন্ত যানজট দেখা দেয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, উল্টে যাওয়া গাড়ি উদ্ধারের কাজ চলছে। যানজট নেই, থেমে থেমে গাড়ি চলছে৷ কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে নিয়ে যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

আপডেট সময় ১২:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬