ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বাহিনীর সাথে সিইসির বৈঠক

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কক্ষে এই বৈঠক শুরু হয়।

এর আগে পর্যায়ক্রমে নির্বাচন ভবনে প্রবেশ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তাদের রিসিভ করেন। এরপরে দুপুর ১২টায় বৈঠক শুরু হয়।

একই দিন দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত আরেকটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভায় চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আজকের বৈঠকগুলোতে নির্বাচন-পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কর্মকাণ্ড দমন, যৌথ বাহিনীর ভূমিকা এবং আচরণবিধি অনুসরণ করে শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিতের বিষয়গুলো গুরুত্ব দিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

তিন বাহিনীর সাথে সিইসির বৈঠক

আপডেট সময় ০৫:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫