বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

৫ উপদেষ্টাকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৩.৩৩ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে
সিএনএমঃ

আগামী রোববার ও সোমবার (১ ও ২ জুন) অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টাকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। একইদিন সারাদেশের সকল সরকারি কার্যালয়ের দফতর প্রধান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে পূর্বঘোষিত এক ঘণ্টা কর্মবিরতি পালনের পর এ কর্মসূচি ঘোষণা করেন নেতারা।

এছাড়া পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেন। সকাল ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন তারা।
এর আগে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ের কর্মচারীরা প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন বলে গতকাল বুধবার ঘোষণা দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। একই সঙ্গে মাঠপর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়সহ সব দপ্তরে একই সময়ে এই কর্মবিরতি অব্যাহত রাখার আহ্বান জানায় ঐক্য ফোরাম।

দাবি পূরণ না হলে ৩১ মের পর থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে গতকাল জানান ঐক্য ফোরামের নেতারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়। এর পর থেকে এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই গত রোববার সন্ধ্যায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করে সরকার। এই অধ্যাদেশ বাতিলের দাবিতে গত শনিবার থেকে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com