ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আমেরিকা-চীন-ভারত এসে কিছু করে দেবে না

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প, চীনের শি জিনপিং, ভারতের মোদী এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে।”

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিত ‘রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম-এর দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি ও শাসন ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “মহান মুক্তিযুদ্ধে যেমন আমরা বহুত্ববাদী চিন্তা নিয়ে একত্র হয়ে যুদ্ধ করেছি, তেমনি আজকেও ঐক্যের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। ২০২৪ সালে ছাত্রদের ওপর যখন গুলি চালানো হয়েছিল, তখনো আমরা এক হয়েছি। গণঅভ্যুত্থানের মতো আবারও ঐক্য গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, “স্বাধীনতার সময় আমরা ছিলাম ৭ কোটির জাতি, এখন আমাদের সংখ্যা ১৮ কোটির বেশি। তখন খাদ্য ঘাটতি ছিল ২৮ লাখ মেট্রিক টন, আজ সেটি নেই বললেই চলে। কৃষক ও কৃষি বিজ্ঞানীরা খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, অথচ আমরা তাদের তেমন মূল্যায়ন করি না।”

যুক্তরাষ্ট্রের দেওয়া বাড়তি ট্যারিফ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, “এই শুল্ক দ্রুত সমাধান করতে না পারলে অর্থনৈতিকভাবে আমরা সমস্যায় পড়বো।”

উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ (ভার্চুয়ালি), যুক্তরাষ্ট্রের রোজান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের ইমেরিটাস অধ্যাপক ড. এ এস রশিদুজ্জামান, পররাষ্ট্র সচিব জসীমউদ্দীন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, ড. সালেহ শাহরিয়ার, ড. ইফতেখার আহমেদ চৌধুরী, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, অর্থনীতিবিদ ড. রাশেদ তিতুমীর, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, চিলির অনারারি কনসাল আসিফ এ চৌধুরী এবং সিরাজুল ইসলামের মেয়ে সাবিনা ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

আমেরিকা-চীন-ভারত এসে কিছু করে দেবে না

আপডেট সময় ০৩:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫