ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে আওয়ামীপন্থি ৮৪ আইনজীবী, জামিন ৯ জনের

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আদালতে আত্মসমর্পণের পর জামিন শুনানি সম্পন্ন হয়েছে। এদের মধ্যে মহিলা ও অসুস্থ বিবেচনায় ৯ জনের জামিন দিয়েছেন আদালত। বাকি ৮৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রোববার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। বয়স বিবেচনায় জামিন পেয়েছেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর।

আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর মধ্যে রয়েছেন, বারের সাবেক সভাপতি সাইদির রহমাম মামিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামিমসহ বারের সাবেক সদস্যরা।

এর আগে, গত ৪ আগস্ট আদালত প্রাঙ্গনে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামীপন্থি ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন ১১৫ জন। ৭ এপ্রিল অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো। জামিনের মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই আদালতে আত্মসমর্পণ করলেন ৯৩ আইনজীবী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কারাগারে আওয়ামীপন্থি ৮৪ আইনজীবী, জামিন ৯ জনের

আপডেট সময় ০৭:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫