বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে

  • আপডেট সময় শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৯.৪২ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, কঠিন সংকট এখন অতিবাহিত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা হলে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশের সংকট কেটে যাবে।

শুক্রবার ২৮ মার্চ বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশনে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরাম আয়োজিত মেহমান খানায় অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক সংকট, অস্থিতিশীল পরিস্থিতি, পতিত স্বৈরাচার ও মাফিয়া সরকারের ষড়যন্ত্র থেকে রেহাই পেতে সবাইকে সতর্ক থাকতে হবে। তাই আমাদের দাবিগুলো অন্তবর্তীকালীন সরকারের কাছ থেকে আদায় করে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক শেখ রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, জেলা কৃষক দলের সভাপতি আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মণ প্রিন্স, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com