ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর কাওলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী রাস্তায় কাওলা এলাকায় ফুটওভার ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী রাস্তায় কাওলা এলাকায় ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর শটগানের গুলি পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের টহলদল উল্লিখিত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার

আপডেট সময় ০৪:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪