ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ব্যবহারের অনুপযোগী

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
সিএনএমঃ
কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপুর মোল্লা বাড়ি খালের ওপর নির্মিত একটি সেতু নির্মাণ শেষ হলেও সংযোগ সড়কের অভাবে তা এখনো এলাকাবাসীর কোনো কাজে আসছে না। প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ব্যবহারের অনুপযোগী অবস্থায় পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে দড়িমাছিমপুর ও কলাকান্দি গ্রামের সংযোগস্থলে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৬০ মিটার ও প্রস্থ ৯ মিটার। ২০২১ সালের ১৩ অক্টোবর কার্যাদেশ দেওয়া এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি ৮৭ লাখ টাকা।
সেতুর মূল কাঠামো নির্মিত হলেও উভয় পাশে কোনো পাকা সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। মাটি থেকে সেতুটি বেশ উঁচুতে অবস্থিত হওয়ায় একপাশে প্রায় ১৪ ফুট এবং অন্যপাশে প্রায় ১৮ ফুট উঁচু বাঁশের মই বেয়ে ঝুলন্ত অবস্থায় স্থানীয়দের ওঠানামা করতে হচ্ছে। এতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকার পাশাপাশি পায়ে হেঁটে পারাপারের সময়ও মই থেকে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতু নির্মাণের পাশাপাশি সংযোগ সড়ক ও মাটির কাজ যথাসময়ে সম্পন্ন না করায় এত বিপুল অর্থ ব্যয়ে নির্মিত সরকারি অবকাঠামোটি কার্যত অকেজো হয়ে পড়ে আছে। প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতা ও পরিকল্পনার ঘাটতিকেই এর মূল কারণ হিসেবে দেখছেন তারা।
উপজেলা প্রকৌশলী দপ্তর জানিয়েছে, সেতুর উভয় পাশে সংযোগ সড়ক ও প্রোটেকশন ওয়াল নির্মাণের জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলেই সড়ক নির্মাণের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। তবে কবে নাগাদ এই অনুমোদন মিলবে এবং কাজ শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ব্যবহারের অনুপযোগী

আপডেট সময় ০৯:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬