ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলা

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারের সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা অবৈধ পানের বরজ উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ঘটনায় রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বন বিভাগ।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগের ভাষ্য, সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে আইনানুগ অভিযান পরিচালনার সময় দেশীয় অস্ত্রসজ্জিত একদল ব্যক্তি বনকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।

আহতরা হলেন পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, বাগান মালি মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান। বন বিভাগের দাবি, রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমসহ তিনজনের অবস্থা গুরুতর। প্রয়োজন হলে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হবে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধ দখল উচ্ছেদে গেলে বনকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বন বিভাগ জানিয়েছে, হামলার ঘটনায় পানেরছড়া সমিতিপাড়া ও দক্ষিণ মিঠাছড়ি এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নাজির (৫০), সাহাবউদ্দিন, জসিম ও আবদুল্লাহসহ কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। হামলায় অংশ নেওয়া অন্যদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

বন বিভাগের কর্মকর্তারা বলছেন, সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে গেলেই একটি প্রভাবশালী চক্র বিভিন্ন সময় হামলা, বাধা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। সর্বশেষ এ হামলার পর বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনভূমি রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলা

আপডেট সময় ০৭:৪৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬