ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ি থেকে ‘হেলমেট বাহিনী’র সদস্য মনিরুল গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মো. মনিরুল মোশারফ ওরফে শুভ্রকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার মনিরুল যাত্রাবাড়ী এলাকার শীর্ষ সন্ত্রাসী শুটার লিটনের অন্যতম সহযোগী।

শনিবার (৫ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমণে দেশীয় অস্ত্র ব্যবহার করেন মনিরুল। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ছুরি, পাঁচটি চাপাতি, তিনটি চাকু, একটি হকিস্টিক, একটি স্টিলের পাইপ, একটি লোহার রড, একটি হাতুড়ি, দুটি লাল ও কালো রঙের মোটরসাইকেলের হেলমেট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার মনিরুলের নিজের কোনও মোটরসাইকেল নেই। এমনকি তিনি মোটরসাইকেল চালাতেও জানেন না। অথচ তার কাছ থেকে মোটরসাইকেলের দুটি হেলমেট উদ্ধার করা হয়।

মনিরুলকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ি থেকে ‘হেলমেট বাহিনী’র সদস্য মনিরুল গ্রেফতার

আপডেট সময় ১১:৩৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪