ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২২ লাখ ২৫ হাজার জালটাকাসহ গ্রেপ্তার দুই

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • ৪২৯ বার পড়া হয়েছে

২২ লাখ ২৫ হাজার জালটাকাসহ গ্রেপ্তার দুই

সিএনএম প্রতিবেদকঃ

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ২২ লাখ ২৫ হাজার জাল টাকা, টাকা তৈরির স্ক্রিন ফ্রেম ১০টি, কাঠের বোর্ড ২টি, রং এর বোতল ৬টি, রং এর কৌটা ৫টি, টাকা তৈরির কাগজ ২ বান্ডিল, ফেবিকল গাম ১ কৌটা, লেমিনেটিং মেশিন ১টি, প্রিন্টিং ব্রাশ ২টি ও ১টি অ্যান্টি কাটার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের নাম- মলয় মন্ডল (৩৬) ও জনি ডি কস্তা (৩২)।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জসিম উদ্দিনের তত্ত্বাবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোয়েন্দা (ওয়ারী) বিভাগ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রামপুরার পশ্চিম উলন এলাকার একটি বাসায় অভিযান চালায়। এ সময় জাল টাকা প্রস্তুতকালে তাদের গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় নিয়মিত মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

২২ লাখ ২৫ হাজার জালটাকাসহ গ্রেপ্তার দুই

আপডেট সময় ০৯:৫৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১