ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির (জাপা) বর্তমান অবস্থা বিধ্বস্ত – বিদিশা এরশাদ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • ৪৭৪ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির (জাপা) বর্তমান অবস্থা বিধ্বস্ত - বিদিশা এরশাদ

সিএনএম প্রতিনিধিঃ

জাতীয় পার্টির (জাপা) বর্তমান অবস্থা বিধ্বস্ত। যিনি দায়িত্বে আছেন তিনিও নড়াচড়া করেন না ।অঙ্গসংগঠনগুলোর অবস্থাও ভালো না। মহান আল্লাহ জানেন এ দলের কী হবে বলেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।

সোমবার (২২ মার্চ) প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারতের জন্য রংপুরের দর্শনা মোড়ের পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিদিশা এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার যে স্বপ্ন ছিল তা ধ্বংসের পথে। এর আগেও আমি বলেছিলাম জাপা লাইফ সাপোর্টে। আজও বলছি দলের অবস্থা এখন বিধ্বস্ত। তৃণমূলকে সংগঠিত করার জন্য মাঠে নেমেছি।’

বিদিশা বলেন, ‘এরশাদের জন্মদিন উপলক্ষে যেভাবে অনুষ্ঠান করা উচিৎ ছিল তা করা হয়নি। যারা এসব দায়িত্বে ছিলেন তারা দায়সারাভাবে দিবসটি পালন করেছেন। আমরা এখানে মাসব্যাপী কর্মসূচি দিয়ে তা পালন করছি।’

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে নতুন করে জাপাকে সাজিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বিদিশা বলেন, ‘আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জাপাকে নতুন করে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে কাজ শুরু করেছি। মাঠে নেমে কাজ করছি। এখানে ছেলেকে নিয়ে কবর জিয়ারত করতে এসেছি।’

বর্তমান নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, ‘প্রয়াত এরশাদের গড়া সম্মিলিত জাতীয় জোটকে বর্তমান জাপার চেয়ারম্যান প্রয়োজন বোধ করেন না। উনি কাউকে প্রয়োজন মনে করেন না। নিজে যা ভাবেন তাই করেন। আগামীতে কী হতে হচ্ছে তা দ্রুত দেখতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

জাতীয় পার্টির (জাপা) বর্তমান অবস্থা বিধ্বস্ত – বিদিশা এরশাদ

আপডেট সময় ১২:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১