ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিসিইউতে ৭২ ঘণ্টার অবজারভেশনে খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে ৭২ ঘণ্টা অবজারভেশনে রাখা সিদ্ধান্ত নিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। তাকে সিসিইউতে রেখেই এনজিওগ্রামসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

শনিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামকে অবজারভেশনে রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বৈঠকে বসছেন। কীভাবে ম্যাডামের পরবর্তীতে চিকিৎসা হবে তা ঠিক করতে।

বিএনপির চেয়ারপারসনের একজন ব্যক্তিগত কর্মকর্তা  বলেন, এখনও ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। আসলে উনার অবস্থা ভালো বা খারাপ কিছুই বলা যাচ্ছে না।

শুক্রবার (১০ জুন) গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে দিবাগত রাত ৩টা ২০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সিসিইউতে ৭২ ঘণ্টার অবজারভেশনে খালেদা জিয়া

আপডেট সময় ১২:৫৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২